কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ এ ১২:৪৭ AM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৪-০৭-২০২৫ আর্কাইভ তারিখ: ১১-০৭-২০২৬
১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে জেলা পরিবার পরিকল্পনা,কক্সবাজার এর উদ্যোগে ১৪ জুলাই ২০২৫ ইং তারিখ জেলা প্রশাসক,কক্সবাজার এর কার্যালয়ের কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা, ক্রেষ্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান এর আয়োজন করা হয়। উপপরিচালক, কক্সবাজার পরিবার পরিকল্পনা জনাব বিপ্লব বড়ুয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) জনাব সাইদুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন অত্র জেলার সিভিল সার্জন জনাব ডা.মোহাম্মদুল হক।
উক্ত অনুষ্ঠানে শ্রেষ্ঠ উপজেলার পুরস্কার ক্রেষ্ট ও সনদ গ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিলুফা ইয়াছমিন চৌধুরী।
জেলা ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীদের পুরস্কার প্রদান করা হয়।
শ্রেষ্ঠ সেবা প্রতিষ্ঠান এর পুরস্কার গ্রহণ করেন মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা.সিরাজাম মুনিরা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং এনজিও সংস্থার প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, এম ও এমসিএইচ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা.সাদিক আল্লাম আসিফ।