Friday April 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ এ ১২:৪৭ AM

শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সদর উপজেলা পরিষদ নির্বাচিত

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৪-০৭-২০২৫ আর্কাইভ তারিখ: ১১-০৭-২০২৬

১১ জুলাই বিশ্ব জনসংখ্যা  দিবস উপলক্ষ্যে  জেলা পরিবার পরিকল্পনা,কক্সবাজার এর উদ্যোগে ১৪ জুলাই ২০২৫ ইং তারিখ জেলা প্রশাসক,কক্সবাজার  এর কার্যালয়ের কনফারেন্স কক্ষে  এক আলোচনা সভা, ক্রেষ্ট  ও সনদ বিতরণ অনুষ্ঠান এর আয়োজন করা হয়। উপপরিচালক, কক্সবাজার পরিবার  পরিকল্পনা জনাব বিপ্লব বড়ুয়ার সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন  অতিরিক্ত  জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) জনাব সাইদুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি  ছিলেন অত্র জেলার সিভিল সার্জন জনাব ডা.মোহাম্মদুল হক।

উক্ত অনুষ্ঠানে শ্রেষ্ঠ  উপজেলার পুরস্কার ক্রেষ্ট ও সনদ গ্রহণ করেন  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  জনাব নিলুফা ইয়াছমিন চৌধুরী।

জেলা ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে  বিভিন্ন ক্যাটাগরিতে   শ্রেষ্ঠ কর্মীদের পুরস্কার  প্রদান করা হয়।

শ্রেষ্ঠ  সেবা প্রতিষ্ঠান  এর পুরস্কার  গ্রহণ করেন  মা ও শিশু কল্যান কেন্দ্রের  মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা.সিরাজাম মুনিরা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি  দপ্তরের কর্মকর্তাগণ এবং এনজিও সংস্থার প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান  সঞ্চালনা করেন,  এম ও এমসিএইচ  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  জনাব ডা.সাদিক আল্লাম আসিফ।

ফাইল ১
ফাইল ২
ফাইল ৩
ফাইল ৪

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন