কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ এ ০৩:৩৮ PM
কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ১৫-০৭-২০২৬ আর্কাইভ তারিখ: ১০-০৭-২০৩০
১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশ্াসকের কার্যালয়ের সামনে এক র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালিতে কক্সবাজার জেলার সিভিল সার্জন ডাঃমোহাম্মদ ছাবের, উপপরিচালক জনাব বিপ্লব বড়ুয়া , এম ও এমসিইচ (সদর পরিবার পরিকল্পনা) ডাঃসাদিক আল্লাম আসিফ সহ কার্যালয়ের কর্মচারীবৃন্দ ও সরকারি -অসরকারি নানা বিভাগের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটির প্রতিপাদ্য-
"তারুণ্যের আশা-আকাংখা বাস্তবায়ন করি
আগামীর প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি'
এই দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক “আলোচনা সভা , ক্রেস্ট ও সনদ বিতরণ সভা” অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ শহীদুল আলম, বিশেষ অতিথি - জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের । স্বাগত বক্তব্যে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব বিপ্লব বড়ুয়া জনসংখ্যা দিবসের স্লাইড প্রেজেন্টেনশন তুলে ধরেন। সভার সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের এম ও এমসিএইচ ডাঃ সাদিক আল্লাম আসিফ। জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠানকে এ সময় পুরস্কৃত করা হয়।
সভায় শ্রেষ্ঠ উপজেলা পরিষদের সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব তাহমিনা আক্তার।
শ্রেষ্ঠ সেবা কেন্দ্রের সম্মাননা পায় কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র।